Saturday, January 24, 2026

মগরাহাট পশ্চিম যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে চা চক্র কর্মসূচি পালন

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি পুরাতন থানা এলাকায় একটি চা চক্রের আয়োজন করে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ হতে।

এই অনুষ্ঠানে প্রায় কয়েক শত মানুষের হাতে গরম গরম চা পরিবেশন করা হয়। এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা। তিনি এবং তার টিম যুব তৃনমূল দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন। তিনি বলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবং তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এম পি র নির্দেশ মেনে এই কর্মসূচি ঘোষণা করেছে।

সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটি মাধ্যম হল এই উদ্যোগ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল যুব কংগ্রেস এর নেতা সাদিক হোসেন মোল্লা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য সাদিক হোসেন ভোলা এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেস এর নেতা আতিয়ার রহমান লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যান্য নেতৃবৃন্দ।এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মকাণ্ড তুলে ধরা হয়। এবং কেন্দ্রীয় সরকারের এস আই আর ও অন্যান্য জনবিরোধী কর্মসূচির কুফল সম্পর্কে তুলে ধরা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে তৃনমূল দলের পক্ষ থেকে এস আই আর ফর্ম পূরণ এর কোন সমস্যা হলে তা দেখার জন্য দলীয় নেতা ও কর্মীদের নির্দেশ দেন।

এবং কেন্দ্রীয় সরকার এর ব্যার্থতা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান। সভায় উপস্থিত সকল অতিথিদের ও নেতা কর্মীদের ধন্যবাদ জানান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...