Saturday, January 24, 2026

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বা”ধা দেওয়ায় নারীকে পি”টিয়ে আ’হত

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে বাড়ি থেকে বের হওয়া রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় মোছা. রাশেদা খাতুন (৩০)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মজনু মিয়ার বিরুদ্ধে।এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার।

শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ মাস্টার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জের ধরে মো. আবুল হোসেন মোল্লা এর বাড়ি থেকে বের হওয়া রাস্তাটি একই গ্রামের মজনু ও তার পরিবারের লোকজন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।

এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আবুল হোসেন মোল্লার স্ত্রী রাশেদা খাতুন তাদেরকে রাস্তা বন্ধ করতে বাধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষে বাকবিতন্ডতার এক পর্যায়ে মজনু সহ তার লোকজন রাশেদাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছেন।

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা বাদী হয়ে মজনু সহ ৫ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মজনু মিয়া মারপিটের বিষয়টি অস্বীকার করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...