Saturday, January 24, 2026

ইসলামপুর সরকারি কলেজে নতুন সিনিয়র রোভারমেট মাহিন

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ:

ইসলামপুর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটে নতুন সিনিয়র রোভার মেট হিসেবে মাহমুদুল হাসান মাহিনকে নিয়োগ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি অধ্যাপক (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ স্কাউটস-এর নীতিমালা অনুযায়ী রোভার স্কাউট ইউনিট পরিচালনার স্বচ্ছতা ও কার্যক্রমের গতিশীলতা রক্ষার জন্য ২০২৫ সালের ৭ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে।

মাহমুদুল হাসান মাহিন ইসলামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তার রেজিস্ট্রেশন নম্বর BQ5344 এবং তিনি ব্যাসিক লিডারশিপ কোর্স (BLC) সম্পন্ন করেছেন।

কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি অধ্যাপক (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলী বলেন, “রোভার স্কাউট ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। মাহিনের নেতৃত্বে ইউনিট আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”

শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক বলেন, “মাহিন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষার্থী। তার নেতৃত্বে রোভার স্কাউট ইউনিট নতুন উচ্চতায় পৌঁছাবে।”

নবনিযুক্ত সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান মাহিন বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। রোভার স্কাউটের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে আমি ইউনিটের উন্নয়নে কাজ করবো।”

উল্লেখ্য, নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক এবং কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট সভাপতি অধ্যাপক (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...