Saturday, January 17, 2026

কালীগঞ্জে ঘু”ষ ছাড়া নড়ছে না ফাইল শিক্ষা কর্মকর্তার বি’রু”দ্ধে অ”ভিযো’গ

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়ে না—এমন অভিযোগ তুলেছেন শিক্ষক ও কর্মচারীরা। তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীনেশ চন্দ্র পাল তাদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) চালুর আগে এমপিও সংশোধনের কাজ চলছে। কিন্তু সংশোধনের জন্য টাকা ছাড়া ফাইল গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাদের ফাইলে সমস্যা দেখিয়ে ফেরত পাঠানো হচ্ছে।

শিক্ষকরা আরও অভিযোগ করেন, বিএড স্কেল, উচ্চতর স্কেল ও আপার স্কেলের জন্য পাঠানো কাগজপত্রের ক্ষেত্রেও চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে।

তবে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “এ পর্যন্ত আমি ২০০-র বেশি ফাইল নিষ্পত্তি করেছি, এখনো অনেক কাজ বাকি। আমার অফিসের কেউ অর্থ লেনদেনে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখব।”

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, “ইএফটি-র কাজে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ বিধি বহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, “সরকারি সেবা পেতে টাকা দিতে হবে, না হলে কাজ হবে না—এমনটি বেআইনি ও দুঃখজনক। আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...