Saturday, January 24, 2026

গাজায় বর্বর ইজরায়েলী হা”মলার প্রতিবাদে বিক্ষোভ

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

গাজায় ইজরাইয়েলী হামলার প্রতিবাদে ও নতুন করে নৃশংস হত্যাযজ্ঞে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ সমাবেশ করে।

আজ শনিবার (২২ শে মার্চ) সকাল১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংস্কৃতিক জোটের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তরিকুল ইসলাম তারু,উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্ন, বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারীসহ সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে জাতি সংঘসহ বিশ্ব বিবেক নিরব।গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে,বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে বোমামেরে নৃশংস ভবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরাইল।

এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে। সেখানে জাতিসংঘ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর এ নৃশংসতা দেখতে চাই না। বাংলাদেশের সরকারের কাছে দাবি, তারা যেন অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...