Saturday, January 17, 2026

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

Date:

Share post:

মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার
বাংলাদেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আকাশে মেঘ নেই পাশাপাশি বাতাসের আর্দ্রতা কমে গেছে। গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। মাঠে পড়ে নষ্ট হচ্ছে কৃষকের ধান। এমন পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ার রীতি রয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে খোলা মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শুনেছি মাঠে ইসতিসকার নামাজ আদায় করতে আসেন শতাধিক মুসল্লী। সেই নামাজের ইমামতি করেন চাতরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে শাহবাজপুর এলাকার সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মাওলানা আব্দুল মতিন বলেন, বেশ কিছুদিন যাবৎ তীব্র রোদ ও ভাবসা গরম মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আল্লাহর রহমত হয়তো উঠে গেছে।আল্লাহর রহমত ফিরিয়ে আনার জন্য এই মোনাজাত। বেশ কিছু বার ইস্তেগফার পড়ে দোয়া করা হয়েছে। আল্লাহর কাছে রহমতের পানি ভিক্ষা চাইছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...