Saturday, January 24, 2026

বিজিবি অভিযানে সীমান্ত থেকে তিন কোটি টাকা মূল্যের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলার চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে তিন কেজি ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি ৪৯ ব্যাটিলিয়ন।

সোমবার (৫ই জুন) সকাল নয়টায় চৌগাছার কাবিল পুর সীমান্ত থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে বিজিবি ৪৯ ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকালে বিজিবির একটি টহলদল চৌগাছার কাবিলপুর সীমান্তে অভিযান পরিচালনা করে। এসময় দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামতে বললে একজন সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় এবং অন্যজন কাবিলপুর গ্রামের ভিতর প্রবেশ করে।পরে বিজিবি সদস্যরা খোঁজাখুজি করে গামছা মোড়ানো একটি পোটলা উদ্ধার করে এবং তা থেকে তিন কেজি ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। এ সংক্রান্ত বিষয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করে উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারীতে জমা দিয়েছে বলে বিজিবি জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...