Saturday, January 24, 2026

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২শত বোতল ফেনসিডিলসহ গ্রেফতার – ২ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব (২৫) ও রাসেল হাসান (২২) কে গ্রেফতার করে। ৩০শে মে মঙ্গলবার রাত পোনে বারটায় যশোর কোতোয়ালি মডেল থানার হামিদপুর বাজারে অভিযান পরিচালনা করে ২ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রাজিব ও রাসেলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয় বেনাপোল পোর্ট থানার বেনাপোল কলেজ পাড়ার মোঃ আলমগীর ও মোঃ রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস আই নিতাই চন্দ্র দাস, এসআই মোঃ রচনা আহমেদ, এ এস আই গৌরাঙ্গ কুমার মন্ডল,এএসআই মোঃ ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার হামিদপুর বাজারে অভিযান পরিচালনা করে ২ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই রইচ আহমেদ বলেন, মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত পরিচালিত অভিযানের অংশ হিসাবে আজকের এ অভিযান এবং এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...