Saturday, January 17, 2026

পাইকগাছায় দু মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২ জন ও গুরুতর আহত- ১ জন

Date:

Share post:

 খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিতহ ও একজন গুরুতর আহত হয়েছেন। ১৩ জানুয়ারী বিকাল আনুমানিক ৪ টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার আঘরঘাটা গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(৩০)। গুরুতর আহত হয়েছেন হরিনগর আসাদি কয়রা গ্রামের হুসাইন (২২)।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার একই গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন ও কামরুল শেখের ছেলে ফিরোজ মোল্লা পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলো পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের সামনে আসলে খুলনার দিক হতে আসা হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী বিছালী বোঝাই নসিমন ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।পরে স্থানীয় এসে উদ্ধার করে পাইকগাছা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতদের অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে দুজনের মৃত্যু হয়। পাইকগাছা সাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল জানান, মোটরসাইকেল দুর্ঘটনার তিন জন মারাত্মক জখম হয়ে সাস্থ্য কমপ্লেক্সে আসে তাদের অবস্থা আশংকা জনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয় এখনো নিশ্চিত নই।দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...