Saturday, January 24, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “শুধুই গরম”

Date:

Share post:

শুধুই গরম

মুহাঃ মোশাররফ হোসেন 

ডানে গরম বামে গরম
গরম দেখি সবখানে,
জ্যামে গরম ফ্যানে গরম
বুঝিনা গরমের এই মানে।

হাটে গরম মাঠে গরম
গিন্নির গরম চরমে,
হাড়ি গরম গাড়ি গরম
কর্তা বুঝে গরম মরমে।

মাথা গরম কথা গরম
গিন্নি গরম রান্নাঘরে,
হাত গরম ব্যাগ গরম
কর্তা গরম গেলে বাজারে!

তেল গরম জ্বল গরম
কড়াই গরম আগুনে,
দেহ গরম মাথা গরম
যৌবন গরম ফাগুনে।

চিনি গরম চায়ে গরম
গরম পুরো সকাল বেলা,
মাঠে গরম ঘাঠে গরম
শ্রমিকরা বুঝে গরমের ঠেলা।

গিন্নি গরম কর্তা গরম
তারা গরম সংসারের ঘানি টেনে:
জোট গরম দল গরম
সরকার গরম বিরোধীদের শর্ত মেনে।

নিত্য গরম চিত্ত গরম
সূর্য্যি মামার কারনে,
বায়ু গরম রাত্রি গরম
হয়না শীতল’ কারো বারনে।

হাড়ি গরম খুন্তি গরম
বৌ গরম রান্না ঘরে,
ভাত গরম ডাল গরম
কর্তা” খাবেন কেমন করে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...