Saturday, January 17, 2026

মাগুরার শ্রীপুরে নতুন রাস্তা নির্মাণের কাজ আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু 

Date:

Share post:

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি: 

মাগুরা শ্রীপুর সোনাতুন্দী উত্তর পাড়ার ঈদগাহ সংলগ্ন ব্রিজ থেকে গ্রামের মাঠ তথা বিল পর্যন্ত ৮ ফুট চওড়া, প্রায় এক কিলোমিটার পূর্বের রাস্তাটি নির্মাণের কাজ আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে শুরুর ঘোষণা করা হয়েছে । ১২ই জুন ২০২৩ সোমবার সকালে সোনাতুন্দী উত্তর পাড়ার ঈদগাহের প্রাচির নির্মাণ কাজের জটিলতার সংশোধনের এক অনুষ্ঠানে- ৭ নং শব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,তার পক্ষে,অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘোষণা করেন।

তিনি জানান এ রাস্তাটি বহু আগের পুরাতন,এটা সংস্কার বিহীন এবং মানুষ ব্যবহার না করার কারণে রাস্তাটি প্রায় বিলীন হওয়ার পথে , অতএব আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে রাস্তাটি পূর্ণনির্মাণ কাজ শুরু করা হবে । এর আগে ঈদগা কমিটি-ঈদগার প্রাচীরের কাজ করতে গেলে, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শওকত হোসেন বিল্লালের বসত বাড়ি থেকে মূল সড়কে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কায় ও তার অভিযোগের ভিত্তিতে অত্র ঈদগা কমিটির গ্রাম ব্যাপী আলোচনার আয়োজন করেন । আলোচনায় মোঃ শওকত হোসেনের চলাচলের বিঘ্ন যাতে না ঘটে ,ঈদগা কমিটির সমন্বয়ে আপাতত চলাচলের জন্য বাকি রাস্তা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ,এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদগাহ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অলিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন বিল্লাল, সহ-সভাপতি কামরুল আহসান ,মেম্বার আবুল কাশেম, সাবেক মেম্বার ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির হোসেন মোল্লা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নুরুজ্জামান ,সাবেক পুলিশ সদস্য সিরাজুল ইসলাম ,সাবেক মেম্বার ফয়জুর রহমান, মোঃ শহিদুল ইসলাম খোকন,মনোয়ার হোসেন মন্নু, সাবেক সেনা সদস্য আতাউর রহমান,মোঃ আকিদুল ইসলাম,মোঃ বাহের,, আব্দুস সাত্তার বিশ্বাস, কাজী আইয়ুব আলী, কাজী মিজান,কাজী রুহল প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...