Saturday, January 17, 2026

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় প্রেমিক মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল

Date:

Share post:

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুঃখে মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক।আজ শনিবার ১০ই জুন বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহ খানেক আগে ওই স্কুলছাত্রীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে হয়। এতে আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভে তিনি নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।

দুধ দিয়ে গোসল করেন আহাদ আলী।পরে পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি আজ শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন। বর্তমানে ওই যুবক নিজ বাড়িতে অবস্থান করছেন।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...