Saturday, January 17, 2026

কামালপুর ঈদগাহের প্রাচীর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য

Date:

Share post:

আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:

মণিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কামালপুর ঈদগাহের প্রাচীর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।৮ই জুন বৃহস্পতিবার বিকেলে কামালপুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মাঠে ঈদগাহের প্রাচীর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলীর সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মুনছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা শোভা, কাউন্সিলর গীতা রানী কুন্ডু, পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, বাবুলাল চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...