Saturday, January 17, 2026

রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ গ্রেফতার-৪

Date:

Share post:

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ চার জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

৩০ মে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার রাজনগর ইউনিয়নের বুঝবুনিয়া গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে থেকে তক্ষকসহ চার জনকে গ্রেফতার করে।

আটকৃতরা হলেন, রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ আবু হানিফ (৪৫), একই উপজেলার নেহালপুর কালিবাড়ী গ্রামের মোঃ হোসেন শেখ’র পুত্র মোঃ সাগর শেখ (২৫), দাকোপ উপজেলার আচাঁভুয়া গ্রামের মৃত বিভাষ চন্দ্র মন্ডল’র পুত্র দেবাশীষ মন্ডল(৪৩), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার লোহাচরা গ্রামের মোঃ মিরাজুল ইসলাম’র পুত্র মহিদুল ইসলাম(৩৫)।

রামপাল থানা সূত্রে জানা গেছে যে, পুলিশ গোপন সূত্রে খবর পায় বুঝবুনিয়া মন্দিরের সামনে তক্ষক বেচা-কেনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে এসআই খন্দকার আব্দুল মবিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, বিলুপ্ত প্রজাতির ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ চারজনকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামী চারজন বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...