Saturday, January 24, 2026

চিলাহাটি -ঢাকা রুটে নতুন আন্তঃনগর  চিলাহাটি এক্সপ্রেস

Date:

Share post:

মাসুম বিল্লাহ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চিলাহাটি টু ঢাকা রুটে নতুন আন্তঃনগর “চিলাহাটি এক্সপ্রেস” আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে ( ভার্চুয়াল) উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে চিলাহাটি -ঢাকা রুটে যুক্ত হলো চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন।এর আগে নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেনটি ২০০৭ সালে ১ ডিসেম্বর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর রুটে চালু করেন তৎকালীন তত্বাবধায়ক সরকার। ট্রেনটি চিলাহাটি থেকে চালুর করার কথা থাকলেও সৈয়দপুর-চিলাহাটি পুরাতন রেল পরিকাঠামোর কারণে ট্রেনটি সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে। অবশেষে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্রেনটি চিলাহাটি থেকে চলাচল শুরু করে।

চিলাহাটি- ঢাকা- চিলাহাটি রুটে নতুন আন্ত:নগর ট্রেন এর নামকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক
উদ্বোধনের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নং ০৩.০০.০০০০.০০৩.১৮.০০১.১৩৬, প্রজ্ঞাপনে ও ২৮ মে, ২০২৩ তারিখে উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০৪/০৬/২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় গণভবন প্রান্ত হতে চিলাহাটি- ঢাকা- চিলাহাটির মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চলাচলের জন্য শুভ উদ্বোধন করতে (ভার্চুয়াল) সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানের অন্য প্রান্ত হলো চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী।

সংবাদটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...