Saturday, January 24, 2026

অসহায় মনিরুলের পাশে দাঁড়ালো ইয়াং মুসলিম সোসাইটি

Date:

Share post:

সুমন হাসান কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছ গ্রামের মো.মনিরুল ইসলাম চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী।  এক সময় ব্যবসা করে বউ বাচ্চা নিয়ে ভালই চলছিল তাঁর সুখের সংসার। হঠাৎ দুরারোগ্য রোগে আক্রান্তে হয়ে ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করে সব সম্ভাল শেষ করে ঠাঁই হয় গোবরা গুচ্ছ গ্রামের ১৭৩ নম্বর ঘরে। অভাবের সংসারে বউ বাচ্চা কে নিয়ে অন্যত্র চলে যায়। অসহায় মনিরুল ইসলাম কে তার মা গ্রামে ভিক্ষা করে কোন রকমে খাওয়ায় কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে অসহায় মনিরুল ইসলাম। কয়রা সাংবাদিক ফোরামের পেইজে সংবাদটি দেখতে পেয়ে পাশে দাঁড়ালো ইয়াং মুসলিম সোসাইটি।ইয়াং মুস‌লিম সোসাই‌টি ম‌নিরু‌লের বাড়ী‌তে আ‌র্থিক সহ‌যোগীতা প্রদানকারী টিম প্রেরণ ক‌রে তা‌দের রি‌পো‌র্টের ভি‌ত্তি‌তে ইয়াং মুস‌লিম সোসাই‌টি আ‌র্থিক অনুদান প্রদান ক‌রেন।
বুধবার সকালে  গোবরা গুচ্ছ গ্রামে ইয়াং মুসলিম সোসাইটির স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ  মনিরুল ইসলামের সাথে দেখা করে তাঁর মায়ের হাতে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন।
আ‌র্থিক সহ‌যোগিতা প্রদান কা‌লে উপ‌স্থিত ছি‌লের কয়রা সাংবা‌দিক ফোরা‌মের সভাপ‌তি তা‌রিক  লিটু,ইয়াং মুস‌লিম সোসাই‌টির আ‌র্থিক সহ‌যোগিতা প্রদানকারী টি‌মের সদস‌্য মো. দিদারুল ইসলাম, মাষ্টার শাহারুল ইসলাম, শেখ আব্দুস সালাম ও শেখ আসাদুল ইসলাম।
মনিরুলের মা আমেনা বেগম বলেন, আমরা ঠিক মত দুবেলা খেতে পাইনে সেখানে মনিরুলের চিকিৎসা করানো খুব কঠিন।তোমাইগা দেওয়া টাকা পেয়ে অ‌নেক উপকার হ‌বে।
ইয়াং মুস‌লিম সোসাই‌টির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান ব‌লেন,আমরা প্রতিনিয়ত অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগে।অসহায় মনিরুলের চিকিৎসায় আমরা হাত বাড়িয়ে দিয়েছি, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে একটু সাহায্যের হাত বাড়ালে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
গোবরা গুচ্ছ গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান মিস্ত্রী বলেন,গোবরা গুচ্ছ গ্রামে এমনও পরিবার আছে, যারা অসহায়ের মত জীবনযাপন করছে।এদের মধ্যে মনিরুল সব থেকে বেশি অসহায়। তাকে চিকিৎসা করলে সুস্থ হয়ে উঠবে।তার পাশে দাঁড়ানোর জন্য  ইয়াং মুসলিম সোসাইটি কে মন থেকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ইয়াং মুস‌লিম সোসাই‌টি ২০২৩ সালে  কয়রার সেরা সামা‌জিক সংগঠ‌ন নির্বাচিত হয়েছে।কয়রা এলাকায় ১৫টির অধিক প্রকল্প বাস্তবায়ন করেছে ইয়াং মুসলিম সোসাইটি ।তাদের অধিনে বর্তমানে তিনটি কোরআন শিক্ষা কেন্দ্র সহ অন্যান্য সামাজিক প্রকল্প চালু আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...