Saturday, January 24, 2026

কালীগঞ্জে ট্যাংক লরি চাপায়  যুবকের মর্মান্তিক মৃত্যু 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংক লরি চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক
নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর
মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল
ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে
দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম। এসময় যশোরগামী এক‌টি
ট্যাংক লরি তাকে চাপা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। ফায়ার
সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার
রেজোয়ান উদ দারাঈন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায়
হাসপাতালে আনার কিছুক্ষণ পর সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় ১৪ চাকার
একটা ট্যাংক লরি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...