Saturday, January 17, 2026

যশোরে সাড়ম্বরে বঙ্গবন্ধুর জুলিওকুরী শান্তি পুরস্কার প্রাপ্তির ৫০ বছর উদযাপিত

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোরে সাড়ম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরী শান্তি পুরস্কার প্রাপ্তি ৫০ বছর উদযাপিত হয়।

আজ রবিবার (২৮শে মে) বিকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে চারুকলা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খুলনা কমিশনার অফিসের উপ সচিব জনাব হুসাইন শওকত, ডিডিএলজি যশোর মোঃ রফিকুল হাসান,এডিশনাল এস পি সাইফুল ইসলাম, আওয়ামী লীগের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, আ্যাডঃ রবিউল আলম প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখার ষড়যন্ত্র অব্যহত রাখে। কিন্তু ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জুলিওকুরী শান্তি পুরস্কার প্রাপ্তি বিশ্বব্যাপী বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে তুলে ধরে।

উক্ত অনুষ্ঠানে অফিসের উপ সচিব জনাব হুসাইন শওকত খুবই শিল্পিত ভাবে কুইজ পরিচালনা করে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষেচিত্র প্রতিযোগীতা ও কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...