Saturday, January 17, 2026

কালীগঞ্জে পানিতে ডুবে ১৭ মাসের শিশুর মৃত্যু 

Date:

Share post:

হুমায়ুন কবির,(কালীগঞ্জ)ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পানিতে ডুবে ইব্রাহিম সর্দার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮শে মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম সর্দার উপজেলার চাপালী গ্রামের ঝন্টু সর্দারের ছোটো ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে খেলা করছিল শিশু ইব্রাহিম। খেলতে খেলতে পাশের বাড়ির গোয়াল ঘরের আবর্জনা রাখা গর্তের মধ্যে পড়ে যায় শিশু ইব্রাহিম। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটিকে গর্তের মধ্যে পড়ে থাকতে দেখতে পান।পরবর্তীতে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, শিশু ইব্রাহিমের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...