Saturday, January 24, 2026

দিরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

Date:

Share post:

শহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি: 

সুনামগঞ্জ দিরাইয়ে উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির এক সমাবেশে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতার সর্বোচ্চ শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪শে মে) দুপুরে দিরাই পৌর শহরের উপজেলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা।

বক্তব্য রাখেন,দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, মহিবুর রহমান তালুকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...