Saturday, January 24, 2026

শার্শায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে রনি হোসেন (২০) নামে এক বাক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। সোমবার (২২ মে ) বিকালে শার্শা উপজেলার গেট শ্যামলাগাছি নামকস্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার শ্যামলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে জন্ম থেকে বাক প্রতিবন্ধী।

সোমবার বিকাল ৫টার পরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনার উদ্যেশ্যে যাওয়ার সময় শার্শা উপজেলার গেট শ্যামলাগাছি নামক স্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দির আহম্মদ তোতা জানান, নিহত রনি জন্ম থেকে বাক প্রতিবন্ধী। সে চলাফেরা করলেও কানে শুনতে পারতো না। বিকেলে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পতিমধ্যে শ্যামলাগাছি নামক স্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেন চলে আসলে সে শব্দ শুনতে না পারার কারণে কাটা পড়ে তার একটি পা ও একটি হাত কেটে যায় এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...