Saturday, January 24, 2026

রৌমারীতে সপ্তাহ ব্যাপি ভূমিসেবা উদ্বোধন

Date:

Share post:

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রৌমারীতে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। এবছর ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সকল ইউনিয়ন ভূমি অফিসে এ কর্মসূচি চলবে আগামী রবিবর পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। সোমবার ২২ মে বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র‍্যালি বেড় হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। রৌমারী সহকারি কমিশনার ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে ক্যাম্প করে সপ্তাহ ব্যাপি সেবা বুথ স্থাপন করা হয়। ই-নামজারি,অনলাইনে ভূমি উন্নয়ন কর, ম্যাপ ও ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা প্রদান করা হবে। কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা।ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারি কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রৌমারী উপজেলা শাখা আবু হোরায়রা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী পোস্ট মাস্টার এমবি নবি হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও অনুষ্ঠান সঞ্চালনায় মুক্তার হোসেন, উপজেলা সার্ভেয়ার আব্দুল আউয়াল। রৌমারী সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা সাহাদৎ হোসেন, বন্দবেড় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা রজব আলী, শৌলমারী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা রুহুল উল্লাহ, উপজেলা ভূমি অফিসের নাজির তোফায়েল হোসেনসহ আরও অনেক সেবা গ্রহীতা। উল্লেক্ষ যে এ পর্যন্ত ১৭টি উপজেলায় দলিলমূল্যে নামজারি করার জন্য পরীক্ষামূলকভাবে ই-মিউটেশন-ই-রেজিস্ট্রশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...