Saturday, January 24, 2026

দিরাইয়ে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু 

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি: 

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় দিরাই সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বুধবার (১৭ই মে) দুপুরে খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই খাদ্য গুদামের ওসি এলএসডি মফিজুর ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদ সর্দার তালহা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দুজন প্রান্তিক কৃষকের কাছ থেকে ছয় মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

ওসি এলএসডি মফিজুর ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮২৩ জন কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ২৪৬৯ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়াই যাতে সহজে গুদামে ধান সংগ্রহ করা যায়, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...