Saturday, January 17, 2026

প্রতি বছরের ন্যায় এবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন

Date:

Share post:

মোঃ মাসুম বিল্লাহ, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ফ্রি বাস সার্ভিস শুরু হয়েছে। ১৬মে থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় এবার বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় চারশত শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন করেছে। আজকে প্রথম দিনের ভর্তি পরীক্ষার শুরুতে শহরের ষোলশহর স্টেশন সংলগ্ন শপিং কমপ্লেক্স উত্তর গেইটে “ফ্রি বাস সার্ভিস ২০২৩” উদ্বোধন করেন অত্র আসনের মাননীয় সাংসদ নোমান আল মাহমুদ।চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, অত্র সংগঠনের উপদেষ্টা মো.মিজানুর রহমান খান সহ বর্তমান সভাপতি ফজলুল কাদের ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন,এধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এই সংগঠনের সকল কর্মকান্ডে আমি আপনাদের সাথে আছি। উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। উল্লেখ্য, আজকের প্রথম দিনের “এ”ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৫০জনের বেশি শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...