Saturday, January 24, 2026

তদন্তের জন্য অভিষেক ব্যানার্জী কে ডাকতে অসুবিধা নেই, রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ সাফ জানিয়েছেন যে কোন তদন্তের জন্য যদি তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী কে দরকার হয় জানার জন্য তাতে অসুবিধা কোথায়। সম্প্রতি পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী কে বসিয়ে জ্ঞিগাসবাদ করার জন্য যে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী তার উপর চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জী ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যায়। এবং তার বিষয়ে কিছু মন্তব্য করার জন্য সেই মামলা থেকে বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী কে সরিয়ে দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ এ দেওয়া হয়। আজকের সেই কেস উঠতে বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ প্রশ্ন করে যে চাকরি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে তা জানতে যদি অভিষেক ব্যানার্জী কে তদন্তের জন্য ডাকা হয় তাহলে তার আপত্তি কিসের। এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জী কে তদন্তের জন্য ডাকতে হতে পারে।এমন একটি নির্দেশ দেন। উল্লেখ্য যে বর্তমানে পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে বিভিন্ন যায়গায় যে ভাবে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি চুরির অভিযোগ আসছে এবং তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত তৃনমূল দলের নেতা ও মন্রীরা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন। এই মামলার ন্যায় বিচার পাবার জন্য হাজার হাজার ছেলে ও মেয়েরা আজও কলকাতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও অনশন ধর্মঘট পালিত করছেন। সেই মামলার আসামি যাতে কোন ভাবে ছাড়া না পায় তার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী প্রথম থেকেই একের পর এক যুগন্তকারী রায় দিয়ে চলেছে। বারে বারে মুখ পুড়ছে শাসক দলের নেতা ও কর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...