Saturday, January 24, 2026

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ১৬ লক্ষ টাকার স্বর্ণের বার

Date:

Share post:

ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ২পিস স্বর্ণের বারসহ তানভীর রহমান (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
রোববার (৭ মে) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-বি০০৩৬১৩২২।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়।

এ সময় পাসপোর্টধারী যাত্রী তারভীরকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার না করায় তার পেট এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্নেরবার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণেরবারের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...