Friday, June 26, 2026

যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ 

যথাযথ মর্যাদায় রাজশাহীতে পালিত হল মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে সকালে নগরীর শহীদ মিনারগুলোতে প্রশাসন, রাজনৈতকি দল, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদরে প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকালে নগরীর কোট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমশিনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার।

এছাড়াও মহানগর বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা নগরীতে বিজয় র‌্যালী বের করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনার সভার আয়োজন করে তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমূখ।

দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...