Saturday, January 24, 2026

ঝিকরগাছায় গাছে গাছে কৃত্রিম বাসা টাঙ্গিয়ে গড়ে দিলেন পাখিদের আবাসস্থল

Date:

Share post:

সোহেল রানাঃ 

বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের আবাসস্থল রক্ষার্তে গাছে গাছে কৃত্রিম বাসা টাঙ্গিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এবং স্বপ্নছোঁয়ার সভাপতি তরিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলার কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিনটি ডাহুক পাখি উন্মুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পানিসারা ইউপির মহিলা সদস্য হাসনা হেনার সভাপতিত্বে এবং স্বপ্নছোঁয়া সংগঠনের পরিচালক রোভার রাজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক মীর ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক ও স্বপ্নছোঁয়া উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রঘুনাথনগর কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাজান কবীর, রংধনু সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও বোর্ড অব ডাইরেক্টর শুকুর আলী, স্বপ্নছোঁয়ার সহ-সভাপতি সজিব আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক ইস্কানদার হোসেন, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ জবেদ আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...