Saturday, January 24, 2026

দিরাইয়ে বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Date:

Share post:

দিরাইয়ে বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শাহিদুর রহমান, দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১ টায় দিরাই বাজারস্থ ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের অফিসে এর উদ্বোধন করা হয়।

ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান এড.রীপা সিনহা, ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন,উপজেলা যুব উন্নয়ন উপ সহকারী কর্মকর্তা মোঃ জহির রায়হান, প্রশিক্ষক ববিতা দাস,সনি বর্মন, প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সহযোগিতায় ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দিরাইয়ের ৩২ জন বেকার যুব মহিলা অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...