Saturday, January 24, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ঈদের কেনা-কাটা”

Date:

Share post:

কবিতা
 ঈদের কেনা-কাটা
মুহাঃ মোশাররফ হোসেন:
সমস্ত মার্কেট জুড়ে চলছে ঈদের কেনা-কাটা,
দেশটি জুড়ে আর নেইতো কোন ফাঁকা।

এখান থেকে ওখানে চলছে ছোটা-ছুটি,

কোন মার্কেটে পাবে পোশাক হবে মোটা-মুটি।
দামে কম, লাগবে ভাল দেখতে হবে খাসা,
পাড়া-পড়শিরা সব বলবে ভাল” এইতো একজন আশা।
চমকে দেবে নতুন কাপড় নতুন ডিজাইন,
ডিজিটাল ফ্যাশনের ছড়া-ছড়ি কোনটা হবে ফাইন।
এখানে নয় ওখানে চলো বাচ্চারা করে বাহানা,
হাটা-হাটি আর ঘুরা-ঘুরি দেহে যে আর সয় না।
মার্কেটে এসে বাচ্চারা সব পোশাক নিয়ে হাতে,
দাম শুনলো দোকানীরে আমায় নিয়ে সাথে।
সঠিক দামে দিতে পারি, প্যাকেট করব নাকি?
এটাই কিন্তু আসল আর যে সব ফাকি।
দামটি শুনে চমকে উঠি, একি হলো হায়,
পকেট কখন ডুবে গেছে প্রাণটা বুঝি যায়!
বাচ্চারা আমার অতি ভাল সাহস করে বলি,
চটপটি আর ফুচকা খেয়ে চলো এবার ঘরে ফিরি।
কালকে তোমাদের কিনে দেব, আর যা আছে কিছু,
কেনো তুমি মিথ্যে আমায় মন ভুলিয়ে আনলে পিছু?
কেমন করে বলি তাদের পকেট আমার ফাঁকা,
কোথা থেকে পাব এখন এত গুলি টাকা?
চুপটি করে বসে আছি মাথায় দিয়ে হাত,
বুঝতে তারা চায়না মোটেও কোন অজুহাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...