Saturday, January 24, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “পেতনি”

Date:

Share post:

কবিতা

পেতনি

মুহাঃ মোশাররফ হোসেন:

একটি কথা খেলার ছলেও বলতে আছে মানা,
শিশুর মতো কান্না করে চামার মুছার ছানা।
একটি ছেলে হাসির ছলে পেতনি বলে ডাকে!
একটি মেয়ে পেতনি-ভুতে রাত্রি জেগে থাকে।
ভয় দেখানো তাঁরতো কাজ’ হুতুম প্যাঁচার বাগে,
কুহু কুহু কোকিল সুরে পেতনি চলে আগে।
একটি ছেলে একটি মেয়ে ঝগড়া ঝাটি করে,
দিন কাটিয়ে মুখটি তাহার বসে কালো করে।
খানিক বাদে হয়তো পেতনি’ হয়তো চামার ছেলে,
কান্না সুরে ভাইয়া-দিদি হাসবে দুজন মিলে।
পেতনি হলো ভুতের বৌ’ ভুতু-ভুতু কথা,
সহস্র খানেক চোখের জ্বলে একটু খানি ব্যথা।
ভয়ের চাঁদ আড়াল চুমি’ উঁচু আকাশপটে,
তারাগুলো এক বন্ধনে লুকোচুরির ঘাটে।
লাটুর-পুটুর লতা-পাতা’ ঘুটুর-ঘুটুর বনে,
পেতনি পুতুল শিশুর মত আওয়াজ তুলে গুনে।
বাচ্চা বলে কাঁদায় তাকে ছোট্ট মায়ের ছেলে,
ঘুম হয়না মুছার ছেলের পেতনি ঘুমাবে বলে।
শেয়াল গুলো খুকুর মত উঃ-আঃ-মেতে ধ্বনি,
একটি শিশু পেতনি হয়ে সুখি আত্মার খনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...